প্রাককথন ঃ
১৮৫০- ১৮৬৪ খৃষ্টাব্দের মধ্যে সংঘঠিত তাইপিং বিদ্রোহ চীনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সংযোজন করে। কারণ এই বিদ্রোহের উদ্দেশ্য, আদর্শ, লক্ষ্য ও ব্যপকতা বিশ্লেষণ করলে দেখা যায় যে, এ বিদ্রোহ চীনের অভ্যান্তরীণ ইতিহাসকে ব্যাপকভাবে আন্দোলিত করেছিল। মূলত তাইপিং বিদ্রোহ ছিল উনিশ শতকের প্রথম গণঅভ্যুত্থান ও পরবর্তী চীনা বিদ্রোহগুলোর পথ প্রদর্শক। তাইপিং বিদ্রোহ একটি ধর্মীয় আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করলেও অতি অল্প সময়ের মধ্যে রাজনৈতিক আন্দোলনের রূপ ধারণ করে। এই আন্দোলন কোন আকস্মিক একটি ঘটনা ছিল না। বরং এ বিদ্রোহ ছিল যুগ যুগ ধরে চলে আসা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শোষনের বিরুদ্ধে জনগণের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। কার্ল মার্কস তার “Revolution in China and Europe” প্রবন্ধে তাইপিং বিদ্রোহ সম্পর্কে লিখেছেন,